
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান ভালুকা উপজেলা পরিষদ, ভালুকা মডেল থানা,উপজেলা ভূমি অফিস, মল্লিকবাড়ী আশ্রয়ন কেন্দ্র,নবনির্মিত বীর মুক্তিযোদ্ধাদের বীরনিবাস কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং ভালুকা উপজেলা পর্যায়ের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা করেন।
১৯শে জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল বাকীউল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,পৌর মেয়র ডাঃ এ,কে, এম মেজবাহ উদ্দিন কাইয়ূম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মডেল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন,ভালুকা প্রসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল সহ বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন,সরকারি কর্মকর্তাগণ স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।