
মোঃ কবির হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরা পাড়া চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজে দ্বিমুখী সিড়ি নির্মাণের দাবিতেমানববন্ধন ক রেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।মানববন্ধনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাজী আহসন উল্লাহ সুপার মার্কেট, সদর আলী বেপারী বাজারের ব্যবসায়ী, মাছের আড়ৎসহ অন্যান্য বাজার কমিটির সদস্য ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সড়ক ও জনপথঅধিদপ্তরের নির্মাণাধীন ফুটওভার ব্রিজে একমুখী সিড়ি দেয়ার কারণে মানুষ চলাচলে ভোগান্তির আশঙ্কা করছেন তারা। তারাআরও বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ভুল পরিকল্পনায় ফুটওভার ব্রিজের সুফল নিয়ে এলাকাবাসী সন্দিহান। তাই তারাফুটওভার ব্রিজে দ্বিমুখী সিড়ির দাবি জানান।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন জানান, ফুটওভার ব্রিজের পরিকল্পনায়একমুখি সিঁড়ি থাকায় এভাবেই কাজ শুরু করা হয়েছে। তবে প্রয়োজনের ভিত্তিতে সিঁড়ি বাড়ানো যাবে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ