
মোঃ আরিফ হাসান: আনুমানিক ১ কোটি ৩০লক্ষ টাকা মূল্যের ২০ টি সোনার বারসহ ২জন স্বর্ণ চোরাচালান কারবারীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার সকাল ৮ টার দিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায়। এসআই পাপেল রায় তার সঙ্গীয় ফোর্স নিয়ে যানজট নিরসনে নিয়মিত ডিউটি করছিলেন।
দুইজন অপরিচিত ব্যক্তি একটি গাড়ী থেকে নেমে ঐ এলাকায় হাঁটাহাঁটি কর ছিলেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে, তাদেরকে তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে তাদের দুইজনের জুতার ভিতরে রক্ষিত করে রাখা ২০ টি সোনার বার, যার ওজন ২কেজি ৩৩২ গ্রাম জব্দ করা হয়।
আটক কৃতরা হলেন চট্টগ্রাম জেলার, আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের সুনিল পালের পুত্র বাসু পাল (৩৫), অপরজন বাঁশখালী থানার কালিপুর ইউনিয়নের পালগ্রামের মৃত শশাঙ্ক পালের পুত্র রতন পাল (৬০)।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ প্রতিবেদককে জানান,আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বার পাচারের কথা স্বীকার করে।বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল