

দণ্ডপ্রাপ্তরা হলো, পটুয়াখালী জেলা সদরের জৈনকাঠি গ্রামের খলিল আকন্দের ছেলে মো. ইমন আকন্দ (২০), একই জেলার গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের ইউনুস মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (২৮) ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কলমির চর গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে মো. আসলাম হাওলাদার (৩১)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার জানান, বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের মেহেরনগর স্কুলের সামনে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় বালু ব্যবসায়ীরা।
এরআগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বেলকুচি ও চৌহালীর যমুনা নদীতে ডুবোচরে নিজ খরচে বালু মাটি উত্তোলন ও অবৈধভাবে উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ভয়েস কমিউনিকেশন এর স্বত্ত্বাধিকারী জীবন কুমার সাহা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে বেলকুচিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ভয়েস কমিউনিকেশন এর স্বত্ত্বাধিকারী জীবন কুমার সাহা জানান, আমার নিকট থেকে সরকারি রাজস্ব গ্রহন করে বালু মাটি উত্তোলন করতে না দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ দিয়ে সরকার তথা রাষ্ট্রীয় সম্পদ লুটে উৎসাহিত করা হচ্ছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুর রহমান বলেন, বেলকুচি ও চৌহালীর যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে ঐখানে অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ