হোম » সারাদেশ » কর্ণফুলী টানেলের ব্যয় বেড়ে ৩১৫ কোটি হয়েছে

কর্ণফুলী টানেলের ব্যয় বেড়ে ৩১৫ কোটি হয়েছে

আওয়াজ অনলাইন: বাংলাদেশে বড় বড় প্রজেক্ট চলমান। সাম্প্রতিক পদ্মাসেতু, মেট্টোরেলের মতো বড় বড় প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। তবে মেট্টোরেলের কাজ সম্পন্ন করতে আরো বছর তিনেক সময় লাগতে পারে। বড় প্রকল্পগুলোর একটি কর্ণফুলী টানেল প্রকল্প। এই প্রকল্পে খরচ বহুগুণ বেড়ে গেছে।

জানা যায়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে কর্ণফুলী টানেলের নির্মাণ খরচ অনেক বেড়ে গেছে। ৩১৫ কোটি টাকা এই প্রকল্পে বর্ধিত খরচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া সভায় আরো ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী জানান, ডলারের মূল্যবৃদ্ধির কারণে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্পের খরচ আবারও বাড়ছে। এবার বাড়ছে ৩১৫ কোটি টাকা। একই সঙ্গে প্রকল্পের মেয়াদও বাড়ছে। এর মধ্যে আবার ঠিকাদারের বিল পরিশোধসহ বিভিন্ন আমদানি খাতে খরচ বাড়ছে প্রায় আড়াইশ কোটি টাকা।

দ্বিতীয়বারের মতো প্রকল্পটি সংশোধনে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়। ফলে সব মিলিয়ে এখন এই প্রকল্পে খরচ হবে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। প্রকল্পটি শেষ করার জন্য এর আগে সময় দেওয়া হয়েছিল ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে প্রকল্পটি সংশোধনের প্রস্তাব দিয়ে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছিল সেতু কর্তৃপক্ষ।

কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ শেষ হলে প্রায় ১৪৫ কিলোমিটারের রাস্তা কমে যাবে। যাতায়াস ব্যবস্থা অধিকতর সহজ হবে।

বাংলাদেশে চলমান প্রায় ১০০টি প্রকল্প, বিশেষ অর্থনৈতিক অন্ঞ্চলসহ আরো বড় বড় প্রজেক্ট চলমান রয়েছে। মিরসরাইয়ের ইকোনোমিক জোন খুব দ্রুতই এশিয়ায় আলোড়ন তৈরি করবে।

সরকারের একাংশ জানায়, কর্ণফুলী টানেলের সময় বেশি লাগাতে জনগণের মনে একধরণের ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু খুব দ্রুতই এর সমাধান সরকার করে দিবে। সময় বেড়ে যাওয়াতে খরচ বেড়ে গেছে অনেক। উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে তারা এ বিষয়ে কথা বলবেন বলে জানায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!