প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৩, ৫:০৪ অপরাহ্ণ
ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপার ৬ মাসের কারাদণ্ড

মোঃ রিমন চৌধুরী: নীলফামারীর ডোমারে ২৪টি মাদক মামলার আসামি রুপার ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার(১৬ জানুয়ারী) বিকালে ছোট রাউতা কাজীপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ও ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে ডোমারের মাদক সম্রাজ্ঞীখ্যাত সাহিদা বেগম রুপাকে (৩৯) মাদকসহ নিজবাড়ী কাজীপাড়ায় আটক করা হয়।
ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ভ্রাম্যমান আদালত বসিয়ে রুপাকে ৬ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.