প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৩, ৬:১১ অপরাহ্ণ
দাগনভুঞা ৫১তম বাংলাদেশ জাতীয় শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।

৫১ তম বাংলাদেশ জাতীয় শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার বিকেলে আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয় মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় শীতকালীন স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, ওসি মোঃ হাসান ইমাম, রামনগর ইউনিয়ন চেয়ারম্যান কামাল উদ্দিন, আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন, সমাজ সেবক আবদুর রাজ্জাক, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.