
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষনের ঘটনা ঘটেছে । সোমবার ( ১৬জানুয়ারি ) বিকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের একটি গ্রামে এই ধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ আদমদীঘি থানায় রাতে অভিযোগ দায়ের করেছেন।
ধর্ষিতার অভিযোগে জানা গেছে, বাড়ির পাশে রাস্তায় একটি খামারের বয়লার মুরগি বিক্রির মাইকিং চলছিল। বিষয়টি জানার জন্য রাস্তায় এলে মাইকিং করা ব্যক্তি তাঁর কাছে পানি খেতে চায় এবং বাড়ির ভিতর প্রবেশ করে । পরে ওই ব্যক্তি গৃহবধূর নিকট জানতে চায় বাড়িতে আর কেউ আছে কিনা। গৃহবধূ বাড়িতে কেউ নেই জানালে ওই ব্যক্তি গৃহবধূকে জাপটে ধরে এবং মুখ চেপে ধরে ধর্ষন করে এবং সেখান থেকে দ্রæত পালিয়ে যায়।
পরে মুরগীর খামার মালিক উপজেলার কাল্লাগাড়ি গ্রামের ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একই উপজেলার জিনইর গ্রামের নুর ইসলামের ছেলে এমরানকে মাইকিং করার দায়িত্ব দিয়েছিলেন। মাইকিং কাজ সেরে আর ফিরে আসেননি।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি তবে ধর্ষিতা গৃহবধূর পরিবার থানায় এসেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।