
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে এক মণ ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাব।গত রোববার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে সদর উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে মূর্তিটি উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।

গ্রেপ্তাররা হলেন- কালাই উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল আলীম (৩২), কালাই পূর্বপাড়ার জহুরুল ইসলাম (৪৪) ও ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের মেহেদী হাসান (৩২)।
র্যাব জানায়, আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকার লোকজনকে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের নিকট হতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান জানান, আটককৃত মোঃ আব্দুল আলিম সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের মূলহোতা এবং অন্য দুইজন সেই চক্রের সক্রিয় সদস্য। আসামিদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান