
আলফাডাঙ্গা: ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের একমাত্র প্রতিষ্ঠান আশিক একাডেমি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা সদর বাজারের চুয়াল্লিশের মোড় নামক স্থানে প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আশিক একাডেমি’র উপদেষ্টা সাংবাদিক মিয়া রাকিবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।
সভায় ইউএনও বলেন, বিগত কয়েক বছরে দেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের অবদান লক্ষণীয়। খুব সহজেই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয়েছে নানা সুযোগ। এতে করে যুবসমাজ শুধু নিজের জীবিকাই নিশ্চিত করবে না বরং দেশে অনেক বৈদেশিক মুদ্রাও আনতে সমর্থ হবে; যা বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি হিসেবে কাজ করবে।
একাডেমি’র পরিচালক মো. আশিকুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রতন মিয়া। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন।
প্রসঙ্গত, চাকরি নামক সোনার হরিণ, মন্দা ব্যবসা কিংবা পরনির্ভরশীলতা কমাতে আত্ম কর্মসংস্থানের যখন বিকল্প নেই তখন নানান বয়সীদের যুগপত প্রশিক্ষণে প্রশিক্ষিত করে আত্ম স্বাবলম্বী করার প্রয়াসে গতবছরের জানুয়ারীতে যাত্রা শুরু করেছে ‘আশিক একাডেমি’।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা