
মোঃ রিমন চৌধুরী: স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে পাঁচ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি সাহাপাড়া এলাকায় ঘটে।
জানা যায়, চিকনমাটি এলাকার মরহুম মজির উদ্দিনের প্রথম পুত্র তামাক ব্যবসায়ী শাহিদ আলী প্রামানিক(৬০) রোববার (১৫ জানুয়ারী) সকাল সাতটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে মারা যান।
স্বজন ও প্রতিবেশীরা মরহুমের জানাজার জন্যে মরদেহ গোসল করাচ্ছেন। এমন সময় মৃত শাহিদ আলী প্রামানিকের শোকাহত স্ত্রী হাওয়া বেগম (৫৫) কান্নাকাটি অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া পড়েছে।
মৃত শাহিদ আলী প্রামানিকের মেয়ের জামাই দুলাল হোসেন জানান, আমার শ্বশুর শ্বাশুড়ির ছয় কন্যা সন্তান রয়েছে। তাদের সবাইরে বিয়ে হয়েছে। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকায় তারা দুজনেই নিজ বাড়িতে থাকেন।
রোববার সকাল সাতটায় শাহিদ আলী ও দুপুর বারোটায় হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। বাদ আছর উভয়ের কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জানাযা ও পরে দাফন কার্য সম্পাদন করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান