হোম » সারাদেশ » বর্তমান সরকারের উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ে তুলে ধরতে হবে : কবির বিন আনোয়ার

বর্তমান সরকারের উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ে তুলে ধরতে হবে : কবির বিন আনোয়ার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সদ্য বিদায়ী মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
কবির বিন আনোয়ার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মনোনীত হওয়ায় তাঁর জন্মভূমি সিরাজগঞ্জে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

কবির বিন আনোয়ার তাঁর বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকার বিজয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।

সংবর্ধনার জবাবে তিনি বলেন, সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে দেওয়া এ নাগরিক সংবর্ধনার কথা আমার আজীবন মনে থাকবে। পৌর এলাকার মানুষের কাছে আমি ঋনি হয়ে রইলাম। সিরাজগঞ্জের উন্নয়নের মাধ্যমে আমি এ ঋন শোধ করার চেষ্টা করবো।

রবিবার (১৫ জানুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌরসভা চত্বরে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত ব্যক্তি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার, সিরাজগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জি: তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: কে,এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, মুক্তিযোদ্ধা সংগঠক গাজী শফিকুল ইসলাম শফি ও সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সোহেল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেষ্ট উপহার দেওয়া হয়। কবির বিন আনোয়ার সিরাজগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মা প্রয়াত মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা একুশে পদকপ্রাপ্ত একজন খ্যাতনামা লেখিকা।

কবির বিন আনোয়ার নিজেও ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। সর্বশেষ গত বছরের ১৫ ডিসেম্বর তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন এবং চলতি বছরের ৩ জানুয়ারি অবসর গ্রহণ করেন। ৫ জানুয়ারি তিনি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলীয় নির্বাচন কমিটির কো-চেয়ারম্যানের চেয়ারে বসেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!