হোম » সারাদেশ » হাইকোর্টের নির্দেশ : দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ অনুসন্ধান

হাইকোর্টের নির্দেশ : দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ অনুসন্ধান

আওয়াজ অনলাইন: দুবাইয়ে প্রচুর বাংলাদেশি জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি ও ব্যবসায় রয়েছে দুবাইয়ে। দীর্ঘদিন ধরে দুবাই সরকার বাংলাদেশিদের নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে আসছে। এবার তাই হলো। দুবাইয়ের বাংলাদেশিদের প্রতি আচরণ ও ক্ষোভ প্রকাশের ফলে বাংলাদেশ সরকারও বিষয়টা আমলে নিয়েছে। দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি কেনার অভিযোগ বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেয়।

 সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুসন্ধান করতে বলা হয়েছে।

দুবাইয়ের ভূমি বিভাগের তথ্য অনুযায়ী প্রতিবেদনে বলা হয়, করোনায় দুবাইয়ে বাংলাদেশি ধনীরাই সবচেয়ে বেশি সম্পদ কিনেছেন। এদিক থেকে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, চীন ও জার্মানির মতো দেশগুলোর বাসিন্দাদের পেছনে ফেলেছেন বাংলাদেশিরা।

যেদেশের মানুষ এখনো শতভাগ দারিদ্রমুক্ত হতে পারেনি। জীবনমান এখনো উন্নত দেশের নাগরিকদের থেকে বহুগুন পিছিয়ে আছে; সেই দেশের মুষ্টিমেয় মানুষ রাষ্ট্রীয় সম্পদ পুন্ঞ্জিভূত করে বিদেশে পাঁচার করে অভিজাত ও বিলাসী জীবন যাপনে অভ্যস্ত হচ্ছে।

যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা এসেছে। আশা করি বর্তমান সরকার এ বিষয়ে সুষ্ঠু ব্যবস্থা করে জাতিকে দুর্নীতিমুক্ত করতে সক্ষম হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!