
আওয়াজ অনলাইন: ‘শুধু দুর্নীতির কথা বললে হবে না, দুর্নীতির প্রমাণ দিতে হবে; দুর্নীতির প্রমান দিতে পারলে ব্যবস্থা নিবো’ এই কথাই বলেছেন মাননীয় প্রধানমন্ত্রি দেশরত্ন শেখ হাসিনা।
তিনি বলেন, দুর্নীতিগ্রস্তরাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। যারা দুর্নীতিগ্রস্ত তারাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন।
আজ শনিবার আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এই যৌথসভায় সভাপতিত্ব করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রি বলেন, দেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশে পদ্মাসেতু ও মেট্টোরেলের মতো উন্নয়নকে নিয়ে কিছু দুর্নীতিবাজ হাসি তামাশা করেছে।
বিএনপি জামায়াত ক্ষমতায় থাকতে ওই সব দুর্নীতিবাজ তাদের সুসময় পার করেছে। এখন তা পারছে না। তাই আজ তাদের এতো ক্ষোভ প্রকাশ।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের কথা বলে। আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে। জনগণের কথা বলে। আওয়ামী লীগ দেশের ভাগ্য নির্ধারণে কাজ করেছে। ভবিষ্যতেও করে যাবে।
আওয়ামী লীগ আছে বলেই স্বাধীনতা বিরোধীরা আজ কথা বলতে পারছে না। দেশ আজ উন্নতির দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। তাদের সহ্য হচ্ছে না।
দেশ আজ ক্ষুদামুক্ত। দেশের মানুষ আর অভাবে দিন পার করে না। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এ কথাও বলেন তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২