
মোঃআরিফ হাসান (চট্টগ্রাম)সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ডে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে ওই পরিবারগুলো সর্বস্ব হারিয়েছে। শুক্রবার ১৩ জানুয়ারি মধ্যরাতে দুইটাই সীতাকুণ্ড কুমিরা এলাকার মছজিদ্দা গ্রামের মোল্লাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে, প্রায় এক ঘণ্টা বিশ মিনিট চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পুড়ে যাওয়া ঘরগুলোর মালিক যথাক্রমে মোহাম্মদ নাসির উদ্দিন,মোহাম্মদ হারুন, মোঃ আফছার।
ফায়ার সার্ভিস জানিয়েছেন প্রাথমিকভাবে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মোঃ নাসির উদ্দিন গনমানুষের আওয়াজ পত্রিকাকে জানান ঘর থেকে একটি খরও বের করা যায়নি, কোনমতে পরিবার নিয়ে প্রাণ রক্ষা করেছি।
কুমিরা ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে রওনা করলেও রাস্তার কারণে একটু বিলম্বিত হতে হয়, আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং একঘন্টা দশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গ্রামবাসী জানান ফায়ার সার্ভিস গাড়ি আসার সময় প্রথমে কালবার্টের সাথে গাড়ির চাকা আটকে পড়ে,ওইখান থেকে কিছু সামনে আসলে রাস্তা ভাঙ্গা থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াতে বিঘ্ন ঘটে, পরে গ্রামবাসীর সহযোগিতায় ওইখান থেকে যথাস্থানে নিয়ে যাওয়া হয়। ফলে আগুন নিয়ন্ত্রণ করতে কিছুটা বিলম্ব ঘটে। তাই সকলের দাবি গ্রামবাসীর কথা বিবেচনা করে, যেন দ্রুত রাস্তা এবং অপরিকল্পিত কালভার্ট সংস্কার করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা করার জন্য মানবিক সংগঠনগুলোকে অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা