প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় ব্যক্তি উদ্যোগে পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ 'মানবতা রোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়' এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ ব্যক্তি উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শুক্রবার (১৩ জানুয়ারী) দুপুরে উপজেলা সদর বাজারের থানার সামনে উপস্থিত হয়ে নিজস্ব অর্থায়নে তিনি অসহায়-দুস্থ, এতিম ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ বলেন, এখন শীতকাল চলছে। দিন দিন শীতের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এই শীতের সময় গরীব, দুঃখী, অসহায় মানুষ শীতের পোশাকের জন্য চরম দুঃখ-কষ্ট নিয়ে চলছেন। গরীব, দুঃখী, অসহায় মানুষের কাছে শীতের পোশাক না থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
তিনি আরও বলেন, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। শীতে যাতে অসহায় মানুষ দুঃখ-কষ্ট না পায় সেজন্য সাম্যর্থবান মানুষকে এগিয়ে আসতে হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.