হোম » সারাদেশ » রাজধানীসহ বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট

রাজধানীসহ বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট

আওয়াজ অনলাইন: দেশের অধিকাংশ স্থানে জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে গ্যাস। মিল-কারখানাসহ রান্নাবান্নার কাজেও একমাত্র জ্বালানী গ্যাস। রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে ইদানীং। কিছু কিছু এলাকায় গ্যাস সংকট এতোটাই প্রকপ আকার ধারণ করেছে যে, চুলাই জ্বলছে না। ফলে রাজধানীসহ সারাদেশে মানুষ চরম বিপাকে পড়েছে।

তিতাস সূত্র জানা গেছে, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ না থাকায় শুধু ঢাকা নয়, ঢাকার আশেপাশের এলাকা সাভার, গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ,  মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ থাকছে না। ফলে উৎপাদনও ব্যাহত হচ্ছে এসব এলাকার শিল্প কারখানাগুলোর।

শীত আসলেই গ্যাসের এই সংকট বেশি দেখা যায়। সাধারণত দুই কারণে এমন সংকট হয়। এর একটি হচ্ছে—তাপমাত্রা কমে গেলে চাহিদার অতিরিক্ত গ্যাস প্রয়োজন হয়। সেটির সংস্থান না করতে পারলে সংকট শুরু হয়।

অন্যদিকে, গ্যাস বা মিথেন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের বন্ড। শীত এলে পাইপলাইনের মধ্য দিয়ে সরবরাহ করা তা কঠিন হয়ে পড়ে। একারণে পাইপলাইনের একেবারে শেষ প্রান্তের মানুষ গ্যাস কম পায়। এমনকি লাইনের আগেরও অনেকে গ্যাস কম পায়।

ঢাকার বড় মগবাজারের বাসিন্দা আয়শা সিদ্দিকা পলি। অভিযোগ করে তিনি বলেন, “সকালেই গ্যাস চলে যায়, আসে রাত দশটার পর। লাইনের গ্যাস থেকে রান্না করতে চাইলে গভীর রাতে করতে হয়।” তাই আপাতত এলপিজি সিলিন্ডার দিয়েই কাজ চালাচ্ছেন বলে জানান তিনি। এর ফলে সিলিন্ডার কেনার খরচ যেমন বেড়েছে তেমনি মাসশেষে গ্যাস বিলও দিতে হচ্ছে।

একই অভিযোগ মালিবাগের কামাল হোসেনেরও। তিনি বলেন, “হোটেলের দোকান চালাই। আগে লাইনের গ্যাসের চুলায় রান্না করতাম। এখন সকালেই গ্যাস চলে যায়, আসে রাত দশটায়। সিলিন্ডার দিয়েই রান্না করতে হচ্ছে, ফলে খরচ বেড়ে গেছে।”

একই ধরনের অভিযোগ খিলগাঁও, বাসাবো, মানিকনগর, পুরানো ঢাকার বেশকিছু এলাকা, রামপুরার উলন, ওয়াপদা, মধুবাগসহ আরও কয়েক এলাকার বাসিন্দাদের।

আমাদের জাতীয় সম্পদের গুরুত্বপূর্ণ একটা হলো গ্যাস। আমাদের নিজস্ব সম্পদ। আমাদের খনি থেকে গ্যাস উত্তোলন করে পাশের দেশ বাণিজ্য করছে। প্রযুক্তি না থাকায় আমাদের গ্যাস ভারতসহ অনেক দেশকে উত্তোলনের জন্য লিজ দেওয়া হয়।

তবে আশার কথা হলো, সাম্প্রতিক গ্যাসক্ষেত্রের প্রতি সরকার কড়া নজর আরোপ করেছে। নিজস্ব সম্পদকে কিভাবে নিজেরাই উত্তোলন করতে পারে তার উপর সরকার গুরুত্ব দিয়েছে। আশা করি নতুন বছরেই গ্যাস সংকট দ্রুত কেটে যাবে।

সরকারের নানামুখী উদ্যোগের ফলে গ্যাস সংকট কেটে যাবে বলে বিশেষজ্ঞদের অভিমত। সরকার নতুন নতুন উদ্ভাবনী শক্তি আবিষ্কারের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!