
আওয়াজ অনলাইন: তীব্র শীতে দেশের মানুষের জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপাকে পড়েছে শ্রীমজীবী মানুষ। দেশের উত্তরভাগ সবচেয়ে আক্রান্ত হয়েছে শীতে। উত্তরান্ঞ্চলের ১৬ জেলায় চলছে শীতের যৌবনকাল। এছাড়া দক্ষিণ-পশ্চিমান্ঞ্চলের যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ মধ্যরাত থেকে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২ দিন দেশের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বলে জানা যায়।
যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগে শীতের তীব্রতা বেড়েছে। দেশের ১৮ জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত এসব অঞ্চলের মানুষ। সড়কে মানুষের উপস্থিতি তেমন না থাকায় আয় রোজগার কমে বিপাকে পড়েছেন রিক্সাচালকরা।
এদিকে, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন এক নারী। গত ২৪ ঘণ্টায় দগ্ধ হয়েছেন ৮ জন। বিভিন্ন সময় দগ্ধ হয়ে চিকিৎসাধীন মোট ৩১ জন।
চরাঞ্চলে কুয়াশা ও শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষতি হচ্ছে সরিষা, ডালসহ অন্য ফসলের।
ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
এবারের শীত বিগত বছরের তুলনায় অনেক বেশিগুণ শক্তি নিয়ে হাজির হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এমন শীতের তান্ডব দেখেনি দেশবাসি। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারী ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ চলছে হরহামেশাই। মানুষের এ দুর্ভোগ অতি দ্রুত শেষ হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক