হোম » সারাদেশ » ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা 

৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১১ ডিসেম্বর ) ঠাকুরগাঁও সদর উপজেলার  বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঐ দিন  ঠাকুরগাঁও  সদর উপজেলার রোড বাজার পরেশ হোটেল কে ২,০০০ টাকা,এলএসডি রোড
 মান্নান ট্রেডার্সকে ১,০০০টাকা, শাপলা হোটেল কে ৩,০০০ হাজার টাকা, ইমরান বেকারি কে ৩,০০০ হাজার টাকা
 জরিমানা করা হয়।
ঐ দিন ঠাকুরগাঁও  সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়  থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোঃ শেখ সাদী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!