
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিক নির্দেশনায় দামুড়হুদা মডেল থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দামুড়হুদা মডেল থানার এসআই (নিঃ) মোঃ তৌহিদুর রহমান শেখ সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১১.০১.২০২৩ তারিখ দামুড়হুদা মডেল থানাধীন রামনগর গ্রামস্থ ক্লাব মোড় সংলগ্ন আসামীর নিজ বসত বাড়ি থেকে কৌশলে প্রতারণার মাধ্যমে টাকা/স্বর্ণালংকার/মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়া চক্রের মূল হোতা মোঃ আলিফ (৩৭), পিং-মোঃ রেজাউল হক, সাং-রামনগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করেন। এ সময় একটি বাজাজ সিটি ১০০ মোটরসাইকেল, ৫৫ টি ভুয়া মেমো এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ২৭০০/- টাকা উদ্ধার করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় প্রতারনা মামলা রুজু করা হয়েছে বলে জানান ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান