
রাউজ আলী: পাবনার সাঁথিয়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
গতকাল সোমবার (০৯ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের হাটবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাঁথিয়া উপজেলার বন্দিরাম চর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২) ও ইউনুস আলীর ছেলে যুবরাজ হোসেন (১৬)।
আহত আলমাস রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, রাতে পাবনায় বাণিজ্য মেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনজন। হাটবাড়িয়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ করে একটি কুকুর তাদের সামনে এসে পড়ে। ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনই পড়ে যান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে যুবরাজ মারা যায়। রুবেল ও আলমাসকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী নেওয়া হচ্ছিল। পথিমধ্যে রুবেলের মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ কোনও অভিযোগ করেনি।
দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক