প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে কালের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হুমায়ুন কবির সুমন: নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জ জেলায় কালের কন্ঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে প্রেসক্লাবের হলরুমে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু’র সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান করিব, অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হীরক গুণ ও কালের কন্ঠ শুভ সংঘের সাবেক সভাপতি ডাঃ নিত্যরঞ্জণ পাল প্রমূখ।
সভা শেষে উপস্থিত সকলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট্র, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ও কালের কন্ঠ পাঠক ফোরাম শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.