
মিজানুর রহমান: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শামসুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক দিলীপ কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার সাদাত পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রশিদা বেগম, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শারমিন সুলতানা সাথী , জেলা পরিষদ সাবেক সদস্য মর্জিনা প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ