
এম এ রাশেদ: বগুড়ার ধুনটে ৫০ লিটার চোলাই মদসহ বাবু ওরফে রায়হান (২৫) নামের এক যুবক কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত শুক্রবার (৬ জানুয়ারী) ভোর রাত সাড়ে ৪ টায় উপজেলার মাঠপাড়া-পেঁচিবাড়ি সড়কের মাঠপাড়া উত্তর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে মাঠপাড়া এলাকার শফিকুল ইসলাম উকিলের ছেলে।
এ বিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, রাতে কর্তব্যরত অবস্থায় উজেলার হুকুম আলী এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাঠপাড়া-পেঁচিবাড়ি সড়কের মাঠপাড়া উত্তরপাড়া এলাকায় চোলাই মদ বিক্রি করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি বস্তায় ৫টি প্লাস্টিকের জারকিনে প্রতিটিরর ১০ লিটার করে মোট ৫০ লিটার চোলাই মদ জব্দসহ বাবু ওরফে রায়হানকে গ্রেফতার করা হয়।
পরে গত শুক্রবার মাদকদ্রব্য নিয়োন্ত্রন আইনের আওতায় মামলা দায়েরের পর আসামিকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক