
চাটখিল প্রতিনিধি: চাটখিলে আত্তাবেন নেছা মহিলা দাখিল মাদ্রাসা আয়োজনে বার্ষিক ফলাফল, সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সিংবাহুড়ায় আজ ৭ জানুয়ারী সকাল ১১ টায় মাদ্রাসা মাঠে মাদ্রাসা সহকারী শিক্ষক আবদুর রহমান এর সঞ্চালনায় মোঃ শহীদ উল্যা আমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রধান পৃষ্ঠপোষক আবুল কালাম আজাদ (বাচ্ছু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপনজন ট্রেডার্স এর চেয়ারম্যান ও সমাজে সেবক নজরুল ইসলাম, অধ্যক্ষ নিজাম উদ্দিন নিজামী, মাওলানা নুর মোহাম্মদ, জুলফিকার আলি পলাশ।
আরও উপস্থিত ছিলেন, বায়তুল সালাম জামে মসজিদের সেক্রেটারি আবদুর রহিম পাটোয়ারী, ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, মঞ্জুর আলম, রেজানুর পাটোয়ারী লিটন, সোহেল চৌধুরী, নুর ইসলাম পাটোয়ারী, আবু নাসের, আবুল কাসেম ও ইউএসএ প্রবাসী মাহমুদুর কিরন।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা ইউএসএ প্রবাসী আলহাজ্ব ইব্রাহিম খলিল বাবুল মুঠোফোনে সার্বিক সহযোগিতা কামনা করে সবার নিকট ও দোয়া কামনা করেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি