প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ
পরিবারের সদস্যসহ প্রবাসী নিহত

আওয়াজ অনলাইন: দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করে দেশে আসেন। প্রিয়জনদের হাসিমুখ দেখার জন্য ছুটে চলে এসেছেন মালয়েশিয়া থেকে। পরিবারের সদস্য ও প্রিয়জনদের সাথে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাইক্রোবাসে চড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে যান। কিন্তু ঘূণাক্ষরেও বুঝতে পারেন নি এটাই তার শেষ যাত্রা। নিজে ও পরিবারের সদস্যসহ ৫জন মারা যান। জীবনের অন্তিম এই বিয়োগান্তক নিষ্ঠুর, নির্মমতার বলি হওয়া খুবই বিরল। এমনই এক ঘটনা ঘটেছে হবিগন্ঞ্জের মাধবপুর উপজেলায়।
জানা যায়, আজ শনিবার ভোররাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর মেটাডর কোম্পানির কারখানার সামনে ত্রিমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৫জন মারা যায়। আরো ৪জন আহত অবস্থা হাসপাতালে ভর্তি আছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর ক্কারী বাড়ির নুরুল ইসলামের ছেলে রাজু আহমেদ মালয়েশিয়া থেকে বাড়ি ফিরছিলেন। তাকে আনতে পরিবারের সদস্যরা ঢাকায় যান।
শনিবার রাতে প্রবাসী রাজু আহমেদ (২৮) পরিবারের সদস্যদের নিয়ে একটি নোহা মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিলেন।
হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক ঢাকা টাইমসকে জানান, মাধবপুর মেটাডর কোম্পানির কারখানার সামনে মাইক্রোবাসটি পৌঁছার পর পাথর ও বালুবাহী অপর দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
প্রবাসী ও তার পরিবারের সদস্যদের এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয়দের আহাজারি আর প্রতিবেশিদের অশ্রুসিক্ত নয়ন যেনো দেশের রাস্তাঘাট-অবকাঠামোর বিরুদ্ধে নিরব প্রতিবাদ করছে। বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এদেশের অবাস্তবমুখী সড়ক উৎপাদনশীলতার।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.