
এম এ রাশেদ: বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার তালশন গ্রামের মৃত: মকবুল হোসেন প্রামানিকের ছেলে মামুন (৪০) ও একই এলাকার মৃত: খেজমত আলীর ছেলে খায়রুল ইসলাম (৪১)। আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাত ১২টায় উপজেলার তালশন গ্রামের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মামুন ও খায়রুলকে গ্রেফতার
করা হয়।
ওই রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২