
রাউজ আলী: পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ রিনা (৩৫) বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আমিনপুর থানা এলাকার জাতসাখিনী ইউনিয়নের টাংবাড়ী পশ্চিম পাড়ায় তার স্বামীর বাড়িতে অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটক রিনা বেগম (৩৪) দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিন বাসুদেবপুর গ্রামের মাসুদের মেয়ে ও পাবনার আমিনপুর থানা এলাকার টাংবাড়ী গ্রামের মিজানুর শেখের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, থানার জাতসাখিনী ইউনিয়নের টাংবাড়ী পশ্চিম পাড়া এলাকায় নারী মাদক ব্যবসায়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য বেচাকেনা করছে।
এমন সংবাদের ভিত্তিতে দুপুরে আমার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তার স্বামীর মোঃ মিজানুর শেখের বাড়িতে লুকিয়ে রাখা ৩৬ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আটক রিনা বেগমের বাড়ি দিনাজপুর থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল এনে বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।
আটক রিনা বেগমের নামে আরও ২টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ