প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ণ
বগুড়ার আদমদীঘিতে মাদক সেবীর জেল জরিমানা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে সাগর প্রামানিক (৩২) নামের এক ব্যক্তির তিন মাসের জেল ও ১শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত সাগর প্রামানিক আদমদীঘি উপজেলার কাল্লাগাড়ি পশ্চিমপাড়ার লুৎফর রহমানের ছেলে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আবু হাসান জানায়, গতকাল মঙ্গলবার সকালে আদমদীঘি কাল্লাগাড়ি গ্রামের মকবুলের মোড় নামক স্থানে গাঁজা সেবন কালে সাগর প্রামানিককে আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার উক্ত গাঁজা সেবনকারি সাগর প্রামানিককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.