হোম » সারাদেশ » বগুড়ার কাহালুর মুরইলে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন এসিল্যান্ড

বগুড়ার কাহালুর মুরইলে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন এসিল্যান্ড

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মুরইল বাসষ্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের সামনে  সোমবার (০২ই জানুয়ারি) দুপুরে সরকারী জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক।  উক্ত সরকারী জায়গার উপরে অবৈধ ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয় এবং দোকানঘর নির্মাণ করে তা দখল করে রেখেছিল।
 ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন কাহালু থানার এস আই নাজমুল হক, এস আই এনামুল হক, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অসীম কুমার, মুরইল ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা  মো. লিটন কবিরাজ সহ কাহালু থানা পুলিশের সদস্যবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!