
এম আর ওয়াসিম: কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের কুখ্যাত নৌডাকাত তাহেরকে গ্রেফতার করেছে ভৈরব নৌথানা পুলিশ ইউনিট।
তার বিরুদ্ধে ভৈরবসহ বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে বলে জানায় নৌ পুলিশ ইউনিট। জানায়।
এ বিষয়ে ভৈরব নৌ থানা ইউনিটের উপ পরিদর্শক রাসেল আহমেদ জানায় গতকাল সোমবার ২ জানুয়ারি রাত ৯ টায় ভবানী পুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ভবানীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার নামে বিভিন্ন থানায় ডাকাতি মামলা ছাড়াও কুখ্যাত গরু চোর হিসেবে এলাকায় চিহ্নিত বলেও জানায় পুলিশ । তাহেরের গ্রেফতারে এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২