প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৩, ৫:০৬ অপরাহ্ণ
শেরপুরে যথাযথ মর্যাদায় সমাজ সেবা দিবস পালিত

এম এ রাশেদ: “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজ সেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২ জানুয়ারী সোমবার বেলা ১১ টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, মাওলানা মো. লিটন মিয়া সহ প্রমুখ।
পরে উপজেলার খামারকান্দি, কাফুরা, ও খিকিন্দা তিনটি গ্রামের ২৭ জন প্রান্তিক গ্রামীন উদ্যোক্তাদের মাঝে সাতাশ লাখ পঞ্চাশ হাজার পাচ শত টাকা সুদমুক্ত ঋনের চেক বিতরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.