হোম » সারাদেশ » ঠিক যেন গাইবান্ধার শাইখ সিরাজ  জন্মদিনের শুভেচ্ছায় শাহজাহান সিরাজ তোমায়..

ঠিক যেন গাইবান্ধার শাইখ সিরাজ  জন্মদিনের শুভেচ্ছায় শাহজাহান সিরাজ তোমায়..

সাংবাদিক মাহাবুব মিয়া: কি!  শিরোনাম নজরে নিশ্চয় চমকে গেলেন? তবে শুনুন,  চ্যানেল আই’য়ের জনপ্রিয় নন্দিত উপস্থাপক কৃষিবিদ  শাইখ সিরাজ কে আপনারা তো সকলে চেনেন, চেনার কারণ কিন্তু তার প্রতিভা হৃদয় ছোঁয়া তাঁর সংবাদের মুগ্ধতা।
তেমনি আমাদের গাইবান্ধার সাংবাদিক শাহজাহান সিরাজ, অবিকল শাইখ সিরাজের মতো করে সুন্দর সাবলীল ভঙ্গিমায় প্রতিটি সংবাদ উপস্থাপন, দুজনার নামের মিলেও কিন্তু কমতি নেই তাইতো অনেকে শাহজাহান সিরাজ কে দেখে গাইবান্ধার শাইখ সিরাজ বলে ডাকেন।
গাইবান্ধার সাংবাদিক শাহজাহান সিরাজের শুরুটা হয়েছিল অনলাইন গাইবান্ধা টিভির  উপস্থাপনার  মাধ্যমে।  শাহজাহান সিরাজ এর ভিডিও নিউজ এর দক্ষতা, বিষয় নির্ধারণ রূপে অপরূপ।  কয়েকবার বর্ষসেরা রিপোর্টারের পুরস্কারও পেয়েছেন তিনি।
দীর্ঘ সময় ধরে গাইবান্ধার বেশ কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদকর্মীর কাজের অভিজ্ঞতাই আজকে তাকে পুরোদস্তর প্রফেশনাল সাংবাদিকদের একজন হিসেবে প্রতিষ্ঠা করেছে।
বর্তমানে কাজ করছেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে। এছাড়া ভয়েস অব গাইবান্ধা নামের ইউটিউব চ্যানেল এবং পপুলার একটি ফেসবুক পেইজে ভিডিও প্রতিবেদন তুলে ধরে লাখো মানুষের অন্তরে ভালোবাসার জায়গা করে নিয়েছেন সাংবাদিক শাহজাহান সিরাজ।
গণমাধ্যমের পাশাপাশি তিনি সাংস্কৃতিক অঙ্গনেও বেশ পরিচিত ও আলোচিত,  স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি তিনি। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধার কার্যকরী সদস্য, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য পদেও রয়েছেন।
বিষয় ভিত্তিক শর্ট ফিল্ম করেন, গান লেখেন, নিজের লেখা গানে মডেলিংও করেছেন তিনি। বর্তমানে প্রেসক্লাব গাইবান্ধার সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পহেলা জানুয়ারি ২০২৩ সালে ৩৮ বছরে পদার্পণ করা এই সাহসী সাংবাদিক শাহজাহান সিরাজকে জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!