
দাগনভূঞা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ এর তৃতীয় বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে ফেনীর দাগনভূইয়া পৌর শহর জিরো পয়েন্টে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
নোয়াখালীর বসুরহাট কোম্পানিগঞ্জ নিজ বাড়িতে যাওয়ার পথে দুপুরে দাগনভূইয়া উপজেলা আওয়ামীলীগ ও দলীয় অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীগন সড়কের দুইপাশে দাড়িয়ে মন্ত্রীকে স্বাগত জানান ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দাগনভূইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন