
রাউজ আলী: পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের এ মৌসুমে কয়েক শ’বিঘা জমিতে চাষ হয়েছে বিভিন্ন প্রকার সবজি। গত বর্ষা মৌসুমে জমিতে পলি মাটি পড়ায় শীতকালীন সবজি ফসলের ব্যাপক উৎপাদন হয়েছে,লাভের মুখ দেখছেন সবজি চাষীরা।
উপজেলার দক্ষিণ চর পেচাকোলা,চর নাকালিয়া,চর সাঁড়াশিয়া ,হাটাইল,আড়ালিয়া,চর বেঙ্গালিয়া,চরনাগদাহ সহ চরের বিভিন্ন এলাকায় চাষীরা সবজি চাষ করেছেন।
সবজি চাষীদের সাথে কথা বলে জানা যায়,সবজি আবাদ করে এ বছরে লাভবান হয়েছেন চর নাগদাহ গ্রামের কৃষক টিক্কা মীর,আয়ুব মীর,জালাল বেপারী, চর সাঁড়াশিয়া গ্রামের মোস্তাক স্যান্ডাল,কাদের স্যান্ডাল,চর নাকালিয়া গ্রামের কৃষক আজিজ মোল্লা, বাবু মোল্লা,হাটুরিয়া গ্রামের করিম সরকার,হেকমত আলী সহ অনেক সবজি চাষী। চাষীরা আরও জানান, উপজেলার দক্ষিণ চর পেচাকোলা,চর নাকালিয়া,চর সাঁড়াশিয়া ,হাটাইল,আড়ালিয়া,চর বেঙ্গালিয়া সহ বিভিন্ন চরারাঞ্চলে এ বছর শীতকালীন ফসল টমেটো,ফুলকপি,বাঁধাকপি,লাউ,শিম, মুলা , বেগুন , পটল , লালশাক , পালংশাক, ডাঁটাশাক সহ বিভিন্ন সবজি ফসলের ব্যাপক উৎপাদন হয়েছে। এতে চাষিরা লাভবান হওয়ার পাশাপাশি হাট- বাজার গুলোতে প্রচুর পরিমাণ শীতকালীন সবজি আমদানি হওয়ায় মানুষ স্বল্প মূল্যে সবজি কিনে স্বস্তিতে নিঃশ্বাস ফেলছে ।
চরাঞ্চলের চাষিরা বলেন ,এবছর প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হওয়ায় এলাকার চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে সবজি পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন পাইকারী মোকামে। সবজি উৎপাদন প্রসঙ্গে বেড়া উপজেলা কৃষি অফিসের উপ- সহকারি কৃষি কর্মকর্তা মো, আ, হান্নান বারি বলেন , এ বছর উপজেলার হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের চরাঞ্চলে ৬শ’ বিঘা জমিতে সবজির চাষ করা হয়েছে, যা আমাদের লক্ষ্য মাত্রার চেয়ে দ্বিগুণ। উৎপাদন বেশি হওয়ায় এলাকার চাষিরা অর্থনৈতিক ভাবে লাভবান হবেন বলে সবজি চাষীরা আশা করছেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা