প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২২, ৩:৪৯ পি.এম
জয়পুরহাটে ১ জন অস্ত্র ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে শিপন মন্ডল নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র্যাব-৫) এর সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাতে জেলার পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকা থেকে ২টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, দেশীয় ২টি ধারালো হাঁসুয়া, ২ টি চাপাতি, ৪টি চাকু সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী শিপন মন্ডল পাঁচবিবি উপজেলার খাসবাট্টা গ্রামের মান্নান মন্ডলের ছেলে। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র ব্যাবসায়ী শিপন মন্ডল ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। পাঁচবিবি উপজেলার খাসবাট্টা এলাকায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, গুলি দেশীয় অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। শিপন মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ ২০ টি মামলা রয়েছে বলেও জানান তিনি
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.