প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২২, ৩:৫৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদরে অভিযান চালিয়ে একটি ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী সদর উপজেলার খোকশাবাড়ীর সোনালী ব্রিকসের ভাটার মালিক সানজিদ হাসান সিদ্দিক কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাকিবুল হাসান। অভিযান শেষে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাকিবুল হাসান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী সদর উপজেলার সোনালী ব্রিকস কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.