প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২২, ১০:৩১ পূর্বাহ্ণ
ভৈরবে নানা আয়োজনের মধ্যদিয়ে বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে কেক কাটা, র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দেশের জনপ্রিয় স্যাটালাইট টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
ভৈরব সংবাদদাতা আদিল উদ্দিন আহমেদের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী প্রধান অতিথি ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। পরে মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে শুরুতে বক্তব্য রাখেন আদিল উদ্দিন আহমেদ।
আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু,সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিব মোল্লা সাখাওয়াত, সহকারি কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ,ভৈরব চেন্বার অব কমার্স এর সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, সরকারি হাজী আসমত কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোহাম্মদ আব্দুর রউফ,জেলা পরিষদের মহিলা সদস্য আছমা আহমেদ প্রমুখ সহ আরো অনেকে।
টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজ আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম মোল্লা, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ উপজেলা মহিল ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী,ভৈরব নৌ থানার ওসি মোহাম্মদ সাইদুর রহমান,দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তুহিন মোল্লা , বাংলা ভিশনের প্রতিনিধি সত্যজিৎ দাস দ্রুব, চ্যানেল ২৪ প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা ,বাংলা টিভির প্রতিনিধি এম আর সোহেল, দৈনিক বাংলাদেশ ভুলেটিনের প্রতিনিধি আব্দুর রউফ,জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম ও মোহনা টিভি ও দৈনিক আমার সংবাদের ভৈরব প্রতিনিধি মো. জামাল আহমেদ , হাজী আসমত এতিম খানার ব্যবস্থাপক সাইদুর রহমান বাবলু, মানব কণ্ঠের ভৈরব প্রতিনিধি আক্তারুজ্জামান,অবলম্বন প্রত্রিকার যুগ্ম সম্পাদক জ.ই পরশ, অবলম্বন প্রত্রিকার বার্তা সম্পাদক শামিম আহমেদ, দৈনিক নয়াশতাব্দীর প্রতিনিধি এম আর রুবেল,আর টিভির প্রতিনিধি আল আমিন টিটু,এশিয়া টিভির প্রতিনিধি সজিব আহমেদ ৭১বাংলার প্রতিনিধি মিজানুর রহমান পাটুয়ারী, দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি এম আর ওয়াসিম, বিজয় টিভির প্রতিনিধি সোহানুর রহমান, আনন্দ টিভির ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন,দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি জুয়েল মিয়া ও দৈনিক সমাচার ও জে টিভির প্রতিনিধি ইমন মাহমুদ প্রমুখসহ আরো অনেকে। এছাড়া অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেনীর সুধিজন ,শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে উপস্থিত অতিথি ও সুধীজনদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.