
আওয়াজ অনলাইন: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দাবি করেছেন, রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচন বেশ উৎসবমুখর হচ্ছে।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সিসিটিভি মনিটরিংয়ের এক পর্যায়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
কাজী হাবিবুল বলেন, “এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। ভোটের পরিবেশও ভালো। এখন পর্যন্ত তেমন কোনও অভিযোগ আমরা পাইনি। তবে ভোট শেষে বলা যাবে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিবে।”
ইভিএম জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, “ইভিএম খানিকটা ধীরগতির কথা শুনেছি। তবে কয়জন লোক ইভিএম ভোট না দিয়ে চলে গেছেন। ভোট শেষে মূল্যায়ন করা যাবে।”
এবারের নির্বাচন বিগত বছরের তুলনায় বেশ সুষ্ঠু হচ্ছে বলে সবার ধারণা। বিগত দিন গুলোর তুলনায় এবার রংপুর সিটি করপোরেশনের ভোট সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছেন তিন জন কমিশনার।
সূত্রঃ একুশে টিভি

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২