
হুমায়ুন কবির সুমনঃ সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২৪ লক্ষ টাকার হেরোইনসহ মো. সাইফুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর দপ্তর। এর আগে রবিবার (২৫ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধ সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশনে সামনে ২৩৯ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।আটককৃত সাইফুল ইসলাম রাজশাহী জেলার চরবয়ারমারী আমিনপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (২৫ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধ সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশনে সামনে থেকে সাইফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৩৯ গ্রাম হেরোইন ( যার মুল্য ২৪ লক্ষ টাকা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তন্তর করা হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ