
আরিফুল ইসলাম আরিফ: ভালুকার মল্লিকবাড়ী পূর্বপাড়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় নবনিযুক্ত সুপার মোঃ আবুল হোসেনের যোগদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬শে ডিসেম্বর সোমবার দুপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মল্লিকবাড়ী পূর্বপাড়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক শিক্ষক মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এসময় নবনিযুক্ত সুপার আবুল হোসেন মল্লিকবাড়ী পূর্বপাড়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও সুনাম অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে কমিটি এবং অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের সার্ভিক সহযোগিতা কামনা করেছেন।
এর আগে নবনিযুক্ত সুপার আবুল হোসেন সিড়ির চালা রাহমানিয়া দাখিল মাদ্রাসায় সহসুপার হিসেবে নিযুক্ত থেকে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
এসময় সিনিয়র শিক্ষক মোন্তাজ উদ্দিন ও চানঁমিয়ার সঞ্চালনায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম বাচু, মল্লিকবাড়ী দাখিল মাদ্রাসার সুপার মাইন উদ্দিন,প্রভাষক খসরু মাহমুদ রণি,যুবলীগ নেতা আবুল হোসেন, শ্রমিকলীগ নেতা নাজমুল ইসলাম,যুবলীগ নেতা ছোরহাব মিয়া,সাবেক শ্রমিকলীগ নেতা চাঁনমিয়া, ইউপি সদস্য আতিকুল ইসলাম আতিক,ইউপি সদস্য মােস্তফা ভূঁইয়া, ভারপ্রাপ্ত সুপার মাওঃ আলহাজ্ব নূরুল ইসলাম আজাদী সহ মাদ্রাসার সহ-সুপার,সিনিয়র ও সহকারী শিক্ষক/ শিক্ষিকা, স্থানিয় নেতৃবৃন্দ,মাদ্রাসার কমিটি বৃন্দ,বিভিন্ন মাদ্রাসার সুপারগণ,গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক