
আওয়াজ অনলাইন: দেশের আলোচিত ‘চড়’ মারা কান্ডের ভুক্তভোগী আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ প্রকৌশলী মোঃ ইনামুল হক। নিজ দলের লিফলেট বিতরণ করতে গিয়ে লান্ঞ্চনা ও হামলার স্বীকার হয়েছেন তিনি। লান্ঞ্চনাকারী ব্যক্তি বানী আমিন বলে জানা গেছে।
গত শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রকৌশলী ম ইনামুল হককে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বানি আমিন সংবাদমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগের কাউন্সিলে কৃষক লীগের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।
পথে এক প্রবীণ ব্যক্তি আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে নিন্দা করছিলেন। এটি দেখে রাগে তিনি তাকে লাঞ্ছিত করেন। বিষয়টি নিয়ে এখন লজ্জিত বানি।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ বলেন, ‘বানি আমিন কৃষক লীগ করার আগে ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। চলতি বছর কৃষক লীগের কাউন্সিলে তাকে কাজিপুর ইউনিয়ন সভাপতি নির্বাচিত করা হয়েছে।’
বানি আমিনের গ্রামের কয়েকজন বলেন, বানি আমিন ও তার তিন ভাই কৃষিকাজ করেন। ১০০ বিঘার বেশি কৃষি জমি আছে তাদের। মেহেরপুর পৌর শহরের হোটেল বাজার সড়কে তাদের তিনতলা বাড়িএ রয়েছে।
বানি আমীন সম্পর্কে জানতে চাইলে এলাকার সাধারণ জনগণ বলেন, বানী আমিন এলাকায় খুব ভালো মানুষ। তার এমন আচারণে এলাকাবাসী বিশ্বাস করতে পারছে না।
সূত্রঃ বাংলাভিশন