হোম » সারাদেশ » দেশে প্রথম-সিম চালু করলো বাংলালিংক

দেশে প্রথম-সিম চালু করলো বাংলালিংক

আওয়াজ অনলাইন: এখন থেকে বাংলালিংক সেন্টারে গিয়ে গ্রাহকরা খুব সহজেই ই-সিম মাইগ্রেট করতে পারবেন। গ্রাহকরা সিমকার্ডের ব্যবহার ছাড়াই সব ধরণের ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন। বাংলালিংক ঢাকায় নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবাটি চালু করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের অন্য সদস্যরা।

বাংলালিংক কর্তৃপক্ষ জানায়, ই-সিম গ্রাহকদের আরও স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাংলালিংকের সংযোগ ব্যবহারের সুযোগ দেবে। গ্রাহকরা তাদের ই-সিমের সুবিধাযুক্ত হ্যান্ডসেটে একই সঙ্গে দুইটি সিম প্রোফাইল ব্যবহার করতে পারবেন। ই-সিমের সঙ্গে একটি সিম কার্ডও ব্যবহারের সুযোগ থাকছে।

বাংলাদেশে এই প্রথম ই-সিম চালু করে নজির সৃষ্টি করলো বাংলালিংক। তবে গ্রাহকদের নেট লিমিটেডের ব্যাপারে প্রশ্ন করলে তারা বিষয়ে ভেবে দেখছে বলে জানিয়ে দেয়।

সূত্রঃ বাংলাভিশন 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!