
আওয়াজ অনলাইন: শরীরকে ফিট রাখার জন্য মানুষ কতকিছুই না করে থাকে। খাবারে নিয়ন্ত্রণ, খাবারে বাছ-বিচার, পুষ্টিগুণ সম্পন্ন খাবার; ডায়েটের মতো অনেক সিদ্ধান্ত নিয়ে থাকে মানুষ। অতিরিক্ত ওজন শারীরিক বিভিন্ন সমস্যা ডেকে আনতে পারে বলে বিশেষঙ্গদের মত রয়েছে।
অনেক গবেষণায় দেখা গেছে, এই ডায়েট ওজন কমানোর পাশাপাশি ডায়াবেটিস, ক্যান্সার, মৃগীরোগ এবং আলজাইমারের মতো রোগের ক্ষেত্রেও খুব উপকারী।
কিটো ডায়েটে প্রচুর প্রোটিন রয়েছে, যা আমাদের খিদে নিয়ন্ত্রণে সাহায্য করে, বিপাক বাড়ায়। এই ডায়েটের কিছু সাধারণ খাবারের মধ্যে রয়েছে – মাংস, চর্বিযুক্ত মাছ, ডিম, মাখন, ক্রিম, পনির, বাদাম, বীজ, স্বাস্থ্যকর তেল এবং কম কার্ব-যুক্ত শাকসবজি।
ওজন কমানোর জন্য পুষ্টিকর ডায়েট হল মেডিটেরানিয়ান ডায়েট। ডায়েটে রয়েছে দুগ্ধজাত খাবার, মাংস, তাজা ফল, তাজা সবুজ শাকসবজি, গোটা শস্য, মাছ, বাদাম, লেবু এবং অলিভ অয়েল। এতে কোনও রিফাইন্ড সুগার এবং প্রক্রিয়াজাত খাবার নেই। এই খাবারগুলি খুব নিরাপদ এবং স্বাস্থ্যকর। এই ধরনের খাবার খেলে হার্ট ভালো থাকে এবং ব্লাড সুগারও নিয়ন্ত্রণে থাকে।
ডায়েটে প্রাতঃরাশ বাদ পড়ে এবং শুধু দুপুরে ও রাতেই খাওয়া হয়। এর মধ্যে রয়েছে দিনে ১৬ ঘণ্টা উপবাস এবং বাকি ৮ ঘণ্টা খাওয়া। তবে এই ডায়েট শুরু করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন। কারণ দীর্ঘ সময় উপোস সবার জন্য ভালো নয়।
প্রাণীজ খাদ্য যেমন- দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়া বন্ধ করতে হবে। ভেগান ডায়েটে শুধুমাত্র উদ্ভিদ ভিত্তিক খাবার থাকে। এর মধ্যে রয়েছে ফল, সবজি, গোটা শস্য, বিনস, বাদাম এবং বীজের মতো খাবার। এসব খাবারে পুষ্টিগুণ বেশি এবং ক্যালোরি কম। ফলে ওজন কমাতে অত্যন্ত সহায়ক এই ডায়েট।
সূত্রঃ একুশে টেলিভিশন

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক