
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় হযরত আলী নামে এক সংবাদকর্মীর উপর হামলার প্রতিবাদে রোববার দুপুরে হাতীবান্ধায় উপজেলা পরিষদ গেটে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নুরল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
মোহনা টিভি’র সাংবাদিক সমুন খান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিকো, সাংবাদিক ফারুক হোসেন নিশাত, ঢাকা পোষ্টের প্রতিনিধি নিয়াজ আহম্মেদ শিপন, জাগোনিউজের প্রতিনিধি রবিউল হাসান, কালের কন্ঠ’র প্রতিনিধি হাসান মাহমুদ, দৈনিক আজকের প্রত্রিকার প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় সাংবাদিকরা হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সাংবাদিক হযরত আলীসহ ওই ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের উপর চেয়ারম্যান প্রার্থী নূরল আমিনের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা