
আওয়াজ অনলাইন: এশিয়ার শীর্ষ ধণী মুকেশ আম্বানি সম্পর্কে আমরা কম-বেশি সবাই জানি। তিনি রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক। এছাড়াও তার আরও অনেক ব্যবসায়-প্রতিষ্ঠান রয়েছে। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় তিনি বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন। এবারও তার ব্যতিক্রম নয়।
মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি বেশকিছু দিন হলো সংবাদ মাধ্যমে আলোচিত মুখ হয়ে উঠেছে। সম্প্রতি ইশা আম্বানি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। ৩০০ কেজি স্বর্ণ দিয়ে নাতি-নাতনিকে বরণ করবেন তিনি ঘোষণা দিয়েছেন। ইকোসমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
১৯ নভেম্বর ইশা আম্বানি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। একসঙ্গে এক ছেলে ও এক মেয়ে জন্ম দিয়েছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যান্ঞ্জেলসে তিনি এই যমজ সন্তানের জন্ম দেন। ছেলের নাম কৃষ্ণ এবং মেয়ের নাম আদিয়া রেখেছেন তিনি।
বাচ্চাদের আরামের জন্য বিএমডব্লিউর গাড়ি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভারতে থাকাকালীন ইশার বাচ্চারা গুসি, দোলসি, গাবানা ও লোরো পিয়ানোর ডিজাইন করা পোশাক পরবে। সারাক্ষণ জমজদের যত্ন নেবে আটটি প্রশিক্ষিত আমেরিকান নার্স দল।
এছাড়াও ধর্মীয় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আম্বানি তার নাতি-নাতনিকে বরণ করে নিবে বলে তিনি জানিয়েছেন।
সূত্রঃ বাংলাভিশন টেলিভিশন

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক