
আওয়াজ অনলাইন: ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস গভীরভাবে মিশে আছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, এর সাথে দেশের-বিদেশের সম্পর্ক এবং রাজনৈতিক ইতিহাস এক সুগভীর চৈতন্যদ্বয়ের ইতিহাস। তাই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বিবৃতি দেওয়ার আগে আমাদের দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বুঝতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের সাথে ফোনে কথা বলেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পারস্পরিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।
তারা ১৯৬১-এর ভিয়েনা কনভেনশনে পারস্পরিক প্রতিশ্রুতির বিষয়েও কথা বলেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কূটনৈতিক সম্প্রদায়ের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পূর্ণ অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্রদূতরা বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তা পেতে থাকবেন।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) নির্বাচনে বাংলাদেশের বিজয় লাভে প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন দেয়ার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন শেরম্যান