হোম » সারাদেশ » উত্তরবঙ্গ ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে চন্দন-রাকিব

উত্তরবঙ্গ ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে চন্দন-রাকিব

সজীব আহম্মেদ রিমন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন উত্তরবঙ্গ ছাত্রকল্যাণ পরিষদ নতুন কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সংগঠনটির সাবেক সভাপতি ফজলুল হক রাফি ও মডারেটর মোঃ কামরুল হাসান শিখনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী  চন্দন কুমার রায় এবং বাংলা বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী মোঃ রাকিব হোসেন।

কমিটিতে সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন তরিকুল ইসলাম আশরাফুল, রাফসান জামিনসহ আরো ১৫ জন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন রায়হান কবির,জগদীশ রায়সহ আরো বিশজন।সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম আহমেদ, ফাহিম মোর্শেদসহ আরো বারোজন। অর্থ সম্পাদক হিসাবে দিল্লুর রহমান সাদী, দপ্তর সম্পাদক হিসাবে রকি খান, প্রচার সম্পাদক হিসাবে সজীব আহমেদ রিমন, সাংস্কৃতিক সম্পাদক হিসাবে ওয়াহিদুজ্জামান মিম, ক্রীড়া সম্পাদক হিসাবে আলী আরাফাত সাফি, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসাবে মোঃ মাহমুদুল হাসান নয়ন দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও, এ কমিটিতে কার্যনিবাহী সদস্য হিসেবে আছেন কুমার বিশ্বজিৎ, শাকিল হোসেন, আবুল হোসেনসহ আরো ১৩ জন এবং আজীবন সদস্যপদ পেয়েছেন জাহেদুল ইসলাম, রবিউল হাসান রকি, মুমিন মোহাম্মদ, মাহমুদুন নবী, বিপুল চন্দ্র পাল।

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।  এ কমিটির যে কোনো সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে পরিষদের উপদেষ্টা মন্ডলী ও আজীবন সদস্যদের পরামর্শক্রমে এবং কার্যনির্বাহী কমিটির  সম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক সিদ্ধান্ত গ্রহন করবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!