প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ
রাজনীতিতে নির্বাচনে পক্ষ-বিপক্ষ গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য: মির্জাগঞ্জে সিইসি

এস কে মিন্টু,মির্জাগঞ্জ প্রতিনিধি: রাজনীতিতে নির্বাচনে পক্ষ-বিপক্ষ থাকবে এটা অবশ্যই থাকতে পারে,এটা গণতন্ত্রেরই একটা বৈশিষ্ট্য এবং সৌন্দর্য। বুধবার ( ২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির,প্রকল্প পরিচালক (IDEA) বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম,বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান,পটুয়াখালী জেলা প্রশাসক মো.শরিফুল ইসলাম,জেলা পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম,মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো.আবু বকর সিদ্দিকী,উপজেলা নির্বাহী অফিসার মোসা.তানিয়া ফেরদৌস। কাজী হাবিবুল আউয়াল আরো বলেন,আমরা এটা প্রত্যাশা করবো,সেখানে সংঘাত হবে না,সহিংসতা হবে না,বাকযুদ্ধ হবে,সাবাই তাদের বক্তব্য রাখবে কিন্তু সংঘাত এবং সংঘর্ষটা যেন না হয়।
আমি নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্বে আছি,আমি এবং আমার কমিশনবৃন্দ যারা আছে আমরা আন্তরিকভাবে চাই দেশে গণতন্ত্রের বিকাশ হোক,গণতান্ত্রিক একটা সংস্কৃতি আরো উন্নততর পর্যায়ে উন্নত হোক,এটা আমরা প্রত্যাশা করি। তিনি আরও বলেন,ভোটারকে ভোটকেন্দ্রে আসতে দিতে হবে,এবং তাদেরকে স্বইচ্ছায় ভোট প্রদান করতে দিতে হবে। এটাই আমাদের চাওয়া এবং এটাই আমাদের উপর আরোপিত দায়িত্ব। আমরা শপথ নিয়েছি,অঙ্গিকার করেছি,আমরা এই দায়িত্ব পালনে পিছপা হবনা। সিইসি আরও বলেন,নিবন্ধিত রাজনৈতিক কোন দল বাদ দিয়ে আমরা নির্বাচন প্রত্যাশা করি না।
আমাদের প্রত্যাশা সকল দলই আগামী নির্বাচনে অংশগ্রহণ করিবেন। উদ্বোধনী এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,পেশাজীবি,শিক্ষক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়নের ৩১ ডিসেম্বর ২০১৬ ইং পর্যন্ত ভোটার হয়েছেন এইরূপ সকল ভোটারদের স্মার্ট কার্ড সংযুক্ত তালিকা মোতাবেক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.