প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২২, ২:৫৭ অপরাহ্ণ
১৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

বগুড়া প্রতিদিন: মাদক বিরোধী অভিযানে বগুড়ার শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ী এলাকায় ১৫ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ আছমা আকতার সাথী (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বগুড়ার একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত আছমা আকতার সাথী টেপাগাড়ী এলাকার মৃত আহাব আলীর মেয়ে ও বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দেগড়া উত্তরপাড়া গ্রামের কথিত সাংবাদিক এম এম সালমান হৃদয় ফজলু’র স্ত্রী বলে জানা যায়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাজারে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.